বাস্তব ব্যবসার কাজের ধরন থেকে তৈরি ৬টি রেডি সিস্টেম। দেখুন →
← ব্লগে ফিরুন

দেখভাল পরিচিতি: বাংলাদেশি ব্যবসার প্রতিদিনের কাজ সামলানোর AI সিস্টেম

dekhval team··2 মিনিটে পড়া যাবে
announcementaibangladesh
Read in English

বাংলাদেশে ব্যবসা চালানোর চ্যালেঞ্জ একটু আলাদা। হোয়াটসঅ্যাপ গ্রুপে টিম সামলানো থেকে শুরু করে এক্সেল শিটে স্টকের হিসাব মেলানো–ব্যবসা বড় করার চেয়ে প্রতিদিনের এই কাজেই মালিকদের বেশি সময় চলে যায়।

যে সমস্যার সমাধান আমরা করছি

বাংলাদেশের প্রতিটি ব্যবসায়ীই এই দৃশ্যটা চেনেন: হোয়াটসঅ্যাপে ৫০টার বেশি না দেখা মেসেজ জমে আছে, অর্ডার হাতছাড়া হচ্ছে, আর হিসাব দেখার সময় নেই বলে আন্দাজের ওপরেই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

দেখভাল তৈরি করেছি এটাই বদলাতে।

দেখভাল কী?

দেখভাল হলো এমন একটি AI সিস্টেম যা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনার ব্যবসার প্রতিদিনের কাজ গুছিয়ে রাখে। এটি আপনার জিজ্ঞেস করার অপেক্ষায় বসে থাকে না–নিজে থেকেই:

  • প্রতিদিন সকালে গতকালের বিক্রি ও আজকের জরুরি কাজের সংক্ষিপ্ত হিসাব পাঠায়
  • স্টকের হিসাব রাখে এবং মাল ফুরিয়ে যাওয়ার আগেই সতর্ক করে
  • কার কোন কাজ বাকি আছে তা মনে করিয়ে দিয়ে টিমের কাজের সমন্বয় করে
  • বাংলা আর ইংলিশ দুই ভাষাতেই ২৪/৭ কাস্টমার সাপোর্ট দেয়
  • কম্পিটিটর ট্র্যাক করে যাতে আপনি সবসময় এক ধাপ এগিয়ে থাকেন

কেন হোয়াটসঅ্যাপ?

বাংলাদেশে WhatsApp-ই হলো বিজনেস প্ল্যাটফর্ম। আপনার টিম ইতোমধ্যেই সেখানে। কাস্টমাররাও সেখানে। নতুন কোনো ড্যাশবোর্ড বা অ্যাপে সবাইকে নিয়ে যাওয়ার বদলে, দেখভাল আপনার কাছেই আসে – যেখানে আপনি আগে থেকেই কাজ করেন।

নতুন কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না, আলাদা প্রশিক্ষণেরও দরকার নেই। শুধু হোয়াটসঅ্যাপে দেখভাল যুক্ত করুন–ব্যস, কাজ শুরু।

এরপর কী?

আমরা এখন ই-কমার্স, ফ্যাশন, খাবার, স্বাস্থ্যসেবা ও গার্মেন্টস খাতের কিছু নির্বাচিত ব্যবসার সাথে কাজ শুরু করছি। আপনার ব্যবসার জন্যও এটি চালু করতে চাইলে আমাদের সাথে কথা বলুন।

আপনার বিজনেসের দেখভাল হওয়া দরকার। সেটাই দেখভাল করে।

আপনার অপারেশনের জন্য প্রস্তুত সিস্টেম

চলুন, ৩০ মিনিটের একটা কলেআপনার ব্যবসার হিসাব মিলাই।

এই কলে আমরা আপনাকে কিছু গছিয়ে দেওয়ার চেষ্টা করব না। শুধু হিসাব করে দেখব কোন কাজটা আগে গোছালে আপনার মাসে সবচেয়ে বেশি টাকা ও সময় বাঁচবে; অংকটা আপনার পক্ষে মিললেই কেবল পরের কথা হবে।

  • ২৪ ঘণ্টার মধ্যে আমরাই কল করবআপনার সুবিধাজনক সময়ে, হোয়াটসঅ্যাপে বা ফোনে
  • বিক্রির চাপহীন খোলামেলা আলোচনাআপনার ব্যবসার কোথায় সময় ও টাকা আটকে যাচ্ছে তা একসাথে বুঝে নেব
  • ৪–৮ সপ্তাহে চালু, সাথে দেখভাল কেয়ারনির্দিষ্ট কাজের পরিধি, টিমের ট্রেনিং এবং চালুর পরও প্রতি মাসে পাশে থাকার নিশ্চয়তা
সরাসরি কল করুন+৮৮০ ১৯৭৩-৩০৩৮৮০এখনই কল করুনহোয়াটসঅ্যাপ

কোনো ফর্ম পূরণ করতে হবে না। কল করলে একসাথে সময় ঠিক করব।