আপনার বিজনেস, আমাদের দেখভালে।
অর্ডার কনফার্ম, টিম কো-অর্ডিনেট, কাস্টমার রিপ্লাই—সব হবে অটোমেটিক, সরাসরি WhatsApp-এ। আপনি ঘুমালেও কাজ থামবে না।
বিজনেস চালানো কেন এত ঝামেলার হবে?
আপনি বিজনেস শুরু করেছিলেন বড় কিছু করার জন্য—সারাদিন WhatsApp গ্রুপ আর Excel শিটে ডুবে থাকার জন্য না।
৫০+ আনরিড মেসেজ
দরকারি সব আপডেট WhatsApp-এর ভিড়ে হারিয়ে যাচ্ছে
অর্ডার মিস হচ্ছে
কাস্টমারকে কী কথা বলেছেন আর কবে ডেলিভারি — এসব ট্র্যাক করার কোনো সিস্টেম নাই
টিম কী করছে বোঝা যায় না
কে কী করছে, কখন করছে—দেরি হওয়ার আগে সেটা বোঝা বেশ কঠিন
কাস্টমার অপেক্ষা করছে
আপনি অপারেশন নিয়ে ব্যস্ত, এদিকে কাস্টমারের প্রশ্নের পাহাড় জমছে
হঠাৎ স্টক আউট!
স্টক যে শেষ, সেটা কাস্টমার অর্ডার করার পর জানলে তো বিপদ!
আন্দাজে ডিসিশন নেওয়া
ডেটা দেখে সিদ্ধান্ত নেওয়ার সময়ই মেলে না, তাই অনেক কিছু আন্দাজে চালাতে হয়
যদি কেউ এই সবকিছু দেখভাল করত?
কীভাবে কাজ করে
মাসের পর মাস না — বেশিরভাগ বিজনেস ৩ দিনেই লাইভ হয়
আমরা আপনার বিজনেস বুঝি
আপনার বর্তমান সিস্টেমের সাথে আমরা দেখভাল সেটআপ করি। আপনার প্রসেস, টিম আর প্রায়োরিটি—সব আগে ভালোভাবে বুঝে নিই।
সরাসরি আপনার WhatsApp-এ
দেখভাল আপনার টিমের একজন মেম্বারের মতোই WhatsApp-এ কথা বলবে। আলাদা অ্যাপ, ড্যাশবোর্ড বা ট্রেনিংয়ের বাড়তি ঝামেলা নেই।
প্রো-অ্যাক্টিভভাবে কাজ শুরু
সকালের ব্রিফিং, স্টক অ্যালার্ট, টিম চেক-ইন, কাস্টমার সাপোর্ট—সবকিছু দেখভাল আপনার বলার আগেই সামলাতে শুরু করবে।
আপনি মন দিন বড় কাজে
রোজকার অপারেশন আর ছোটখাটো ঝক্কি দেখভাল সামলাক; আপনি ফোকাস দিন বিজনেস বড় করার কাজে।
ইউজ কেস
দেখুন দেখভাল কীভাবে কাজ করে
রিয়েল কথোপকথন, রিয়েল পরিস্থিতি। AI যখন আপনার বিজনেস সামলায়, দেখতে ঠিক এমনই লাগে।
নুসরাত আপু, ShopBD-এর এই সপ্তাহের ইনসাইটসটা দেখে নেন।
এই সপ্তাহের রেভিনিউ: ৳৪,৮২,০০০ (গত সপ্তাহের চেয়ে ১২% বাড়ছে)। টপ ক্যাটাগরি: উইন্টার জ্যাকেট — ৳১,৮৪,০০০ (ঠাণ্ডার কারণে)। নতুন কাস্টমার: ৬৭% ঢাকা থেকে, ১৮% চট্টগ্রাম। রিটার্ন রেট: ৪.২% (আগে ৬.১% ছিল — আপনার নতুন সাইজ গাইডটা কাজ করছে)।
একটা ইন্টারেস্টিং প্যাটার্ন দেখলাম: ৩৪ জন কাস্টমার উইন্টার জ্যাকেট কেনার পর থার্মাল ইনারওয়্যারও দেখেছে, কিন্তু অর্ডার করেনি। এই ক্যাটাগরিটা আপনার স্টোরে এখনো নেই।
ইন্টারেস্টিং! সাপ্লায়ার খুঁজে বের করতে পারবা?
Alibaba-তে বিডি শিপিং সহ ৩টা সাপ্লায়ার পাইছি: ১. Yiwu Comfort — ৳১৮০-২৪০/পিস, MOQ ১০০ ২. Guangzhou Warm — ৳২০০-২৮০/পিস, MOQ ৫০ ৩. Shenzhen TextilePro — ৳১৬০-২২০/পিস, MOQ ২০০ Yiwu-র রিভিউ সবচেয়ে ভালো (৪.৮/৫, ২০০০+ অর্ডার)। ডিটেইল কম্পারিজন রেডি করব?
অনলাইন শপ ওনার · অনলাইন শপের সেলস অ্যানালিটিক্স ও গ্রোথ ইনসাইটস
আপনার ইন্ডাস্ট্রি
আপনার ইন্ডাস্ট্রির জন্য তৈরি অপারেশন প্লেবুক
ইন্ডাস্ট্রি বেছে নিন, দেখুন WhatsApp-এ সেলস থেকে সাপোর্ট পর্যন্ত dekhval কীভাবে আপনার কাজ গুছিয়ে দেয়।
কী কী থাকছে
বিজনেস সামলাতে যা লাগে—সব এক জায়গায়
প্রো-অ্যাক্টিভ মনিটরিং
সকালের ব্রিফিং, রিয়েল-টাইম অ্যালার্ট, ডেডলাইন ট্র্যাকিং—সব একসাথে। আপনি চেক করার আগেই দরকারি ইস্যুগুলো দেখভাল সামনে এনে দেবে।
টিম কো-অর্ডিনেশন
চেক-ইন, কাজ ভাগ করা আর স্ট্যাটাস ফলো-আপ—সব সহজে। টিম WhatsApp-এ আপডেট দেবে, আপনি পাবেন পরিষ্কার সারাংশ।
স্মার্ট কাস্টমার সাপোর্ট
বাংলা-ইংলিশ দুই ভাষাতেই ২৪/৭ সাপোর্ট। FAQ থেকে অর্ডার স্ট্যাটাস—কাস্টমারকে আর অযথা অপেক্ষা করতে হবে না।
ইনভেন্টরি ম্যানেজমেন্ট
স্টক লেভেল আর এক্সপায়ারি ট্র্যাকিং হবে অটোমেটিক। স্টক শেষ হওয়ার আগেই পাবেন রিঅর্ডার অ্যালার্ট।
কম্পিটিটর অ্যানালাইসিস
প্রতিযোগীদের দাম, অফার আর কাস্টমার রিভিউ অটোমেটিক ট্র্যাক হবে। মার্কেটে সব সময় এক ধাপ এগিয়ে থাকতে পারবেন।
গ্রোথ অ্যানালিটিক্স
সেলস ট্রেন্ড আর কাস্টমার বিহেভিয়ার থেকে সহজ ইনসাইট পাবেন। এখন ডিসিশন হবে আন্দাজে না, ডেটা দেখে।
সব টুলের সাথে ইন্টিগ্রেশন
আপনার ERP, অ্যাকাউন্টিং আর ই-কমার্স টুলের সাথে দেখভাল কানেক্টেড থাকবে। ৫ জায়গায় লগইন না করে দেখভালকে জিজ্ঞেস করলেই হবে।
খাঁটি দেশি ভাষায় কথা বলে
আমরা যেভাবে প্রতিদিন কথা বলি, ঠিক সেভাবেই—বাংলা আর ইংলিশ মিশিয়ে একদম ন্যাচারালভাবে দেখভাল কথা বলে।
বিনিয়োগের কাঠামো
আগে আপনার প্রয়োজন বুঝি, তারপর সেই অনুযায়ী সিস্টেম তৈরি করি
প্রতিটি কাজের দুটি অংশ: আপনার প্রয়োজন অনুযায়ী এককালীন প্রাথমিক বিল্ড, এরপর মেইনটেন্যান্স ও সার্ভিসের জন্য মাসিক রিটেইনার।
০১ · প্রাথমিক কাজ
ডিসকভারি ও প্রাথমিক বিল্ড
ডিসকভারি কনসালটেশনে আপনার অপারেশন বুঝে আমরা কী তৈরি করতে হবে তা নির্ধারণ করি। কাজের পরিধি একসাথে চূড়ান্ত হওয়ার পরই বিল্ডের চার্জ জানানো হয়।
- ডিসকভারি কনসালটেশন
- ওয়ার্কফ্লো ও সিস্টেম ডিজাইন
- কাস্টম বিল্ড ও ইন্টিগ্রেশন
- ইমপ্লিমেন্টেশন, টেস্টিং ও রোলআউট
০২ · চলমান পার্টনারশিপ
মেইনটেন্যান্স ও সার্ভিস
লঞ্চের পর মাসিক রিটেইনারে সিস্টেমের নির্ভরযোগ্যতা, সাপোর্ট ও ধারাবাহিক উন্নতি নিশ্চিত করা হয়। আপনার চলমান প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত রিটেইনার নির্ধারিত হবে।
- মনিটরিং ও মেইনটেন্যান্স
- অপারেশনাল সাপোর্ট
- ধারাবাহিক উন্নয়ন
- চলমান সার্ভিস ডেলিভারি
ভরসা করতে পারেন কেন?
আপনার ডেটা আপনার কন্ট্রোলেই
নিজের ইনফ্রাস্ট্রাকচারে সেলফ-হোস্টেড। কোনো থার্ড-পার্টি ক্লাউডে ডেটা চলে যাওয়ার ঝুঁকি নেই।
২৪/৭ সার্ভিস, এমনকি ঈদেও!
দেখভালের ছুটি নেই, অসুস্থতা নেই—সবসময় অন-ডিউটি।
WhatsApp-এই সব, নতুন অ্যাপ না
টিম যেখানে কথা বলে, সেখানেই কাজ হবে। নতুন কিছু শেখা বা অভ্যস্ত হওয়ার বাড়তি ঝামেলা নেই।
আপনার বিজনেসের জন্যই ট্রেইনড
সাধারণ চ্যাটবট না। দেখভাল আপনার প্রাইস লিস্ট, স্টাফদের নাম, ডেলিভারি জোন শিখে নেয় — আপনার বিজনেসটাকে চেনে।
শুরু করা যাক
আপনার বিজনেসের দেখভালের দায়িত্ব আমাদের
আপনার বিজনেস নিয়ে একটু বলুন, আমরা কলব্যাক করে আলোচনা করব কীভাবে দেখভাল আপনার কাজ সহজ করতে পারে। কোনো ঝামেলা নেই—শুধু সম্ভাবনা নিয়ে কথা হবে।