বাস্তব ব্যবসার কাজের ধরন থেকে তৈরি ৬টি রেডি সিস্টেম। দেখুন →

আপনার ব্যবসা বড় করাইআমাদের মূল উদ্দেশ্য।

সত্যি বলতে, আপনার বিজনেসের ধরন অনুসারে এক বা একাধিক সেক্টরে ২০০–৫০০% পর্যন্ত গ্রোথ নিয়ে আসা সম্ভব। এই গ্রোথ আসবে দুই জায়গা থেকে: এক, আপনার অপারেশন খরচ কমবে; দুই, আপনার সেলস বা প্রফিট বাড়বে। আমরা সবাই তো টাকার অংকে হিসাব করতে পছন্দ করি। চলুন, আপনাকে টাকার অংকে সেভাবেই বুঝাই।

অপারেশন খরচ কমবে, যদিআপনার টিমের এফিশিয়েন্সি বাড়ে!

ফাইল খোঁজাখুঁজি আর একে-ওকে প্রশ্ন করতেই যদি টিমের দিন পার হয়, তবে আসল কাজ এগোবে কখন? সিস্টেম সব খোঁজ হাতের কাছে রাখবে, তাই ৮ ঘণ্টার কাজ ২–৩ ঘণ্টায় সেরে সবাই নতুন কাজে সময় দিতে পারবে।

উত্তর দিতে দেরি হওয়ায় রেডি ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়

নতুন ক্লায়েন্ট এসে প্রাইসিং, সার্ভিস বা কাজের আপডেট জানতে চাইলে টিমের একজন আরেকজনের কাছে তথ্য খুঁজে উত্তর দিতেই অনেক সময় পার হয়ে যায়। ততক্ষণে ক্লায়েন্ট অন্য কোথাও চলে যান।

কথা

কোনো ক্লায়েন্টকেই আর উত্তরের আশায় বসে থাকতে হবে না

দিনে হোক বা রাত ২টায়, সিস্টেম সাথে সাথে সঠিক তথ্য দিয়ে কথা বলবে, প্রাথমিক কোটেশন বা বুকিং গুছিয়ে রাখবে এবং জরুরি বিষয় নোটসহ আপনার টিমের হাতে তুলে দেবে।

টাকার গরমিল আর বকেয়ার হিসাব ধরা পড়ে মাসশেষে

সাপ্লায়ারের বিল, ব্যাংকের জমা, কাস্টমারের বকেয়া আর প্রতিদিনের ক্যাশের খাতা হাতে মেলাতে গিয়ে ছোটখাটো ভুল আর টাকার লিক মাসশেষের আগে চোখেই পড়ে না।

খাতা + লেখা

একটা টাকার হিসাবও আর নজর এড়াবে না

প্রতিদিনের বিল, বকেয়া আর ক্যাশের হিসাব সেদিনই অটোমেটিক মিলবে। কোথাও এক টাকা কম-বেশি হলে বা বকেয়ার মেয়াদ পেরোলে সেদিনই প্রমাণসহ আপনার সামনে ধরা পড়বে।

সিইও হিসেবে আপনার সময়ের মূল্য সবচেয়ে বেশি। কিন্তু?

"ফাইলটা কোথায়?", "এই কাজের অনুমোদন কি হয়েছে?", "স্টকে মাল কতটা আছে?" টিমের এমন হাজারটা প্রশ্নের উত্তর আর তাগাদা দিতে দিতেই আপনার নিজের আসল কাজ থেমে থাকে।

অপস

আপনার উচিত মাইক্রো ম্যানেজমেন্ট বাদ দিয়ে বিজনেস ডিসিশনে নজর দেওয়া

প্রতিদিনের রুটিনমাফিক খোঁজখবর, কাজের তাগাদা আর ডেইলি আপডেটস সিস্টেম নিজেই গুছিয়ে রাখবে। আপনার একমাত্র কাজ হবে শুধু সেই সিদ্ধান্তগুলো দেখা, যেখানে আপনার সম্মতি দরকার।

আপনি সামনে না থাকলে পুরো অফিস যেন অচল

ব্যবসার সব হিসাব আর কাজের আপডেট ছড়ানো থাকে দশজনের মাথায়, খাতায় আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই আপনি একদিনের জন্য বাইরে গেলে কোন কাজই এগোতে চায় না।

দৈনিক ব্রিফিং

আপনি অফিসে না থাকলেও কাজ থামবে না

সারাদিন কোন ডিপার্টমেন্টে কী কাজ হলো, কত টাকা আদায় হলো আর কোন কাজ কার কাছে আটকে আছে সেটা দিনশেষের এক পাতার রিপোর্টেই সব পরিষ্কার দেখতে পাবেন।

টিমের এই বাঁচানো সময়টাটাকার অংকে আসলে কত?

সত্যি বলতে, প্রতি মাসে আপনার বেতনের বড় একটা অংশই নষ্ট হচ্ছে অগোছালো কাজের মাশুল দিতে গিয়ে। এই অপচয় থামলে কাউকে ছাঁটাই না করেই বর্তমান টিম দিয়ে কয়েক গুণ বেশি কাজ তুলে আনা যাবে।

মাসে ~৳২ লাখের সময় সাশ্রয়

১০ জনের টিমে রোজ ৫০–৬০ ঘণ্টা বাঁচবে

উদাহরণ হিসেবে, ১০ জনের টিমে প্রতিদিন ৫–৬ ঘণ্টা করে বাঁচলে মাসে প্রায় ১,২৫০–১,৫০০ কর্মঘণ্টা ফ্রি হবে। টাকার অংকে যা ৬–৭ জন নতুন কর্মীর পুরো মাসের কাজের সমান।

জিরো পারসেন্ট হিসাবের গরমিল

নীরবে টাকা লিক হওয়া বন্ধ হবে

সাপ্লায়ারের ওভারবিলিং, আদায় না হওয়া বকেয়া, কিংবা গোডাউনের স্টকের গরমিল মাসশেষে না ধরে প্রতিদিন হিসাব করলে চুপচাপ টাকা বেরিয়ে যাওয়ার পথগুলো বন্ধ হবে।

২-৪ গুণ কাজের সক্ষমতা

ব্যবসা বাড়লেও খরচ দ্বিগুণ হবে না

কাজের চাপ দ্বিগুণ হলে আগে যেখানে আরও ৫–৮ জন নতুন স্টাফ নিয়োগ দিতে হতো, সেখানে একই টিম আর একই অফিস খরচ রেখেই নতুন কাজ সামলানো যাবে।

এবার দ্বিতীয় হিসাব:সেলস ও প্রফিট কীভাবে বাড়বে?

সত্যি বলতে, সেলস কিন্তু মার্কেটিংয়ের অভাবে আটকে থাকে না, আটকে থাকে দেরিতে উত্তর আর মিস হওয়া ফলোআপে। হাতছাড়া হওয়া এই রেডি কাজগুলো ধরলেই বিজ্ঞাপনে বাড়তি খরচ না করেই প্রফিট বাড়বে।

দ্রুত রেসপন্স

প্রথম উত্তরেই ক্লায়েন্ট কনভার্ট হবে

ক্লায়েন্ট যখন দাম বা সার্ভিস জানতে চান, তখন যে কোম্পানি সবার আগে স্পষ্ট উত্তর দেয় কাজটা তাদের কাছেই যায়। সিস্টেম দিন-রাত ২৪ ঘণ্টা ৩০ সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়ায় অপেক্ষার কারণে কোনো ক্লায়েন্ট হারাবে না।

অটোমেটিক ফলোআপ

একটা সম্ভাব্য কাজও আর ভুলে বাদ পড়বে না

"পরে জানাবো" বলা ক্লায়েন্ট, রিনিউয়াল বা পুরোনো কাস্টমারকে কোন দিন আবার নক দিতে হবে, সিস্টেম তা মনে রাখবে এবং সঠিক সময়ে নিজেই ফলোআপ করিয়ে দেবে।

স্টক ও সাপ্লাই সতর্কতা

মাল বা রিসোর্স ফুরিয়ে বিক্রি থমকে যাবে না

কোন কাঁচামাল বা প্রোডাক্ট দ্রুত শেষ হচ্ছে তা আগেভাগেই জানিয়ে দেবে। ফলে চাহিদা থাকার পরও "মাল নেই" বলে কাস্টমার ফিরিয়ে দিতে হবে না।

লাইভ প্রফিট ও সিদ্ধান্ত

আন্দাজে নয়, লাইভ নাম্বার দেখে মালিকের সিদ্ধান্ত

কোন প্রোডাক্ট বা সার্ভিসে লাভ বেশি, কোন শাখায় খরচ বাড়ছে আর কার কাছে কত বকেয়া আটকে আছে; সব রোজ চোখের সামনে থাকলে আপনি সঠিক সময়ে সবচেয়ে লাভজনক সিদ্ধান্ত নিতে পারবেন।

সিস্টেম কাজ করবে ভেতরে ভেতরে,কিন্তু সকল ডিসিশন আপনিই নেবেন।

এআই কি নিজে নিজেই টাকার হিসাব বা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে? একদমই না। সিস্টেম দিনরাত খাটাখাটনি করে প্রমাণসহ সব গুছিয়ে রাখবে, তাই মাথাব্যথা কমবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই।

১.

গরমিল বা জরুরি কাজ খুঁজে বের করবে

ধরুন, কোনো সাপ্লায়ারের বিলের সাথে গোডাউনের চালানের অমিল আছে, কিংবা কোনো ক্লায়েন্টের বকেয়ার সীমা পেরিয়ে গেছে। সিস্টেম সাথে সাথে তা ধরে ফেলবে।

১. গরমিল ধরা পড়বে
২.

সব খাতা ও প্রমাণ মিলিয়ে দেখবে

কাউকে বিরক্ত করার আগে সিস্টেম নিজেই স্টক রেজিস্টার, আগের চ্যাট, চালানের ছবি আর হিসাবের খাতা মিলিয়ে পুরো প্রমাণ এক জায়গায় জড়ো করবে।

২. প্রমাণ জোগাড় হবে
৩.

দায়িত্বে থাকা মানুষের অনুমোদন চাইবে

সংশ্লিষ্ট ম্যানেজার বা আপনি হোয়াটসঅ্যাপে প্রমাণসহ মেসেজ পাবেন। আপনি এক ক্লিকে অনুমোদন দিলেই কেবল সিস্টেম পরের ব্যবস্থা নেবে এবং খাতায় রেকর্ড রাখবে।

৩. আপনার অনুমোদনে ব্যবস্থা

পুরো নিয়ন্ত্রণআপনার হাতেই থাকবে।

ডেটার সম্পূর্ণ মালিক আপনি

আপনার ব্যবসার সব তথ্য আপনারই থাকবে। চাইলে আপনার নিজস্ব সার্ভারেও পুরো সিস্টেম ও ডেটা রাখা যাবে।

চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় মানুষের

টাকা-পয়সা, ডিসকাউন্ট বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবসময় আপনার বা আপনার নির্ধারিত মানুষের অনুমোদন লাগবে।

প্রতিটি কাজের অডিট লগ থাকবে

সিস্টেম কখন কোন তথ্য দেখে কী কাজ করেছে তার পূর্ণ রেকর্ড থাকবে, যা যেকোনো সময় মিলিয়ে দেখতে পাবেন।

পরিচিত টুলগুলো বদলাতে হবে না

নতুন সিস্টেম মানেই টিমকে নতুন সফটওয়্যার শেখানোর ঝামেলা নয়। আপনার টিম এখন যে শিট, সফটওয়্যার বা চ্যাটে কাজ করছে, দেখভাল তার সাথেই যুক্ত হবে, তাই প্রথম দিন থেকেই কাজ চলবে বাধাহীনভাবে।

  • হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার
  • ট্যালি / কুইকবুকস
  • এক্সেল / গুগল শিটস
  • বিকাশ ও ব্যাংকিং চ্যানেল
  • আপনার বর্তমান ইআরপি বা পস

আপনার ব্যবসার ধরন যা-ই হোক,শূন্য থেকে শুরু করতে হবে না।

ট্রেডিং, ফ্যাক্টরি, ক্লিনিক, এনজিও বা রিটেইল, ব্যবসা যা-ই হোক মাসের পর মাস শূন্য থেকে বানানোর অপেক্ষা থাকবে না। আমাদের ৬টি রেডি সিস্টেম আপনার নিয়মে সাজিয়ে খুব দ্রুতই সুফল পাবেন।

দেখভাল ইআরপি

গোডাউনের স্টক, কাঁচামাল, কাস্টমারের বকেয়া আদায়, ফিল্ড সেলস আর কমিশনের হিসাব এক জায়গায়।

দেখভাল ইআরপি নিয়ে কথা বলুন

দেখভাল অপস

প্রতিদিনের কাজের অনুমোদন, ডিপার্টমেন্টগুলোর সমন্বয়, বাকি কাজের তাগাদা ও দিনশেষের ব্রিফিং।

দেখভাল অপস নিয়ে কথা বলুন

দেখভাল সিআরএম

প্রতিটি ক্লায়েন্টের কথোপকথন, কোটেশন, ফলোআপের দায়িত্ব আর সার্ভিসের ইতিহাস এক প্রোফাইলে।

দেখভাল সিআরএম নিয়ে কথা বলুন

দেখভাল এনজিও ও সমবায়

মাঠপর্যায়ের কালেকশন, সদস্যদের ঋণ ও সঞ্চয়, শাখার হিসাব আর দিনশেষে যাচাইকৃত ক্যাশ লক।

দেখভাল এনজিও নিয়ে কথা বলুন

দেখভাল ক্লিনিক ও সার্ভিস

অ্যাপয়েন্টমেন্ট ও সিরিয়াল ব্যবস্থাপনা, রোগীর ফলোআপ আর পরবর্তী ভিজিটের অটোমেটিক রিমাইন্ডার।

দেখভাল ক্লিনিক নিয়ে কথা বলুন

দেখভাল কমার্স ও রিটেইল

কাস্টমারের প্রশ্নের তাৎক্ষণিক উত্তর, ইনভেন্টরি সিঙ্ক, বিলিং ও প্রতিদিনের ক্যাশ রিকনসিলিয়েশন।

দেখভাল কমার্স দেখুন

আটটি এআই ইঞ্জিন,একসাথে পুরো কাজ সামলাবে।

সাধারণ চ্যাটবট শুধু মুখস্থ উত্তর দেয়, আর প্রচলিত সফটওয়্যারে মানুষের হাতে ডেটা এন্ট্রির খাটুনি আর কমে না। আমাদের ৮টি ইঞ্জিন একসাথে কাজ করবে, তাই রুটিন কাজের ঝক্কি ও খরচ দুই-ই বাঁচবে।

কথা

ক্লায়েন্ট ও টিমের সঙ্গে স্বাভাবিক বাংলা-ইংরেজিতে কথা বলবে, আগের ইতিহাস মনে রাখবে এবং প্রয়োজনে নোটসহ মানুষের কাছে চ্যাট পাঠাবে।

খাতা

স্টক, অ্যাকাউন্টস, ইনভয়েস, বকেয়া আর কিস্তির হিসাব এক খাতায় রাখবে এবং প্রতিদিনের ক্যাশ ও ব্যাংক ব্যালান্স মেলাবে।

লেখা

কাগুজে বিল, ভাউচার বা চালানের ছবি পড়ে সিস্টেমে ডেটা তুলবে, আর সিস্টেমের হিসাব থেকে তৈরি করবে পরিষ্কার রিপোর্ট।

চালান

প্রোডাক্ট বা সার্ভিসের রিকোয়েস্ট থেকে শুরু করে ডিসপ্যাচ, মাঠপর্যায়ের মুভমেন্ট আর পেমেন্ট রিকনসিলিয়েশন ট্র্যাক করবে।

স্বর

ভয়েস নোট বোঝা, ভয়েসওভার তৈরি এবং ফোন কলের কাজের জন্য তৈরি আমাদের বাংলা এআই ভয়েস ইঞ্জিন।

তুলি

আপনার ব্র্যান্ডের নিজস্ব স্টাইলে প্রোডাক্টের ছবি, বিজ্ঞাপনের ভিজ্যুয়াল আর ক্যাটালগ ইমেজ তৈরি করবে।

জীবন্ত

সোশ্যাল মিডিয়া ও মার্কেটিং ক্যাম্পেইনের জন্য মোশন গ্রাফিক্স, অ্যানিমেটেড বিজ্ঞাপন এবং প্রোডাক্ট ভিডিও তৈরি করবে।

প্রচার

আপনার ব্র্যান্ডের ভাষায় সোশ্যাল মিডিয়া পোস্ট, বিজ্ঞাপনের কপি, আর্টিকেল এবং ক্যাম্পেইন পারফরম্যান্স রিপোর্ট সাজাবে।

মুখের কথা নয়,বাস্তব ব্যবসার কাজের হিসাব।

আমরা বানানো টেস্টিমোনিয়াল বা ফাঁপা গল্প শোনাই না। নিচে বাস্তব কয়েকটি ব্যবসার উদাহরণ দেখুন; সিস্টেম চালুর পর প্রতি মাসে আপনিও আপনার কত সময় ও টাকা বাঁচল তার পরিষ্কার ভ্যালু রিপোর্ট পাবেন।

বীজ উৎপাদক ও পরিবেশক · বোয়ালমারী, ফরিদপুর

ইনসাফ সিডস লিমিটেড

সমস্যা
কমিশনের জটিল নিয়ম, খোলা ও প্যাকেটজাত বীজের স্টক, ডিলারদের বাকি এবং মাঠপর্যায়ের বিক্রির হিসাব আলাদা খাতায় থাকায় একসাথে মেলানো কঠিন ছিল।
যা তৈরি করেছি
দেখভাল ইআরপি ও এআই অটোমেশন ম্যানেজার, যা স্টক মনিটরিং, বাকির হিসাব এবং কমিশনের নিয়ম এক জায়গায় নিয়ে এসেছে।
যেসব কাজ চলে
বাল্ক ও প্যাকেট স্টকের লাইভ হিসাব, ফিল্ড সেলস সমন্বয়, পেমেন্ট ট্র্যাকিং এবং মালিকের জন্য প্রতিদিনের সকালবেলার ব্রিফিং।

[কেস স্টাডি লিংক: লাইভ অপারেশন ও মাসিক কাজের রিপোর্ট]

দেখভাল ইআরপি · স্টক, বাকি ও মাঠপর্যায়ের বিক্রি

সমবায় অর্থায়ন প্রতিষ্ঠান · ৫টি জোন

আনু ফাউন্ডেশন

সমস্যা
পাঁচ জোনের সদস্যদের হিসাব, মাঠের কালেকশন আর নগদের রেকর্ড সবই চলত খাতা-কলমে ও লেজার বইয়ে; দিনশেষে হিসাব মেলাতে প্রচুর সময় যেত।
যা তৈরি করেছি
সদস্য, ঋণ, সঞ্চয়, ডিপিএস ও এফডিআরের কেন্দ্রীয় প্ল্যাটফর্ম, যেখানে মাঠকর্মীরা সরাসরি মোবাইলেই কালেকশন এন্ট্রি দেন।
যেসব কাজ চলে
মাঠের কালেকশন, জোনের রেকর্ড, ক্যাশ বুক, দিনশেষে নগদ হিসাব মেলানো (ক্যাশ লক) এবং অটোমেটিক রিপোর্ট।

খাতা-কলম থেকে এক সিস্টেমে। অফিসের প্রায় ৯০% আর মাঠকর্মীদের ৫০–৭০% হাতের কাজ এখন সিস্টেম নিজেই সম্পন্ন করে (আমাদের টিমের হিসাবে আনুমানিক)। [কেস স্টাডি লিংক]

দেখভাল এনজিও · সদস্য, কালেকশন ও শাখার হিসাব

পোশাক ও ফ্যাশন রিটেইল ব্র্যান্ড · বাংলাদেশ (ক্লায়েন্টের নাম গোপন রাখা হয়েছে)

একটি ওমনি-চ্যানেল রিটেইল অপারেশন

সমস্যা
স্টকের তিন জায়গায় তিন রকম হিসাব থাকত, আর শোরুম ও অনলাইনের কাজের চাপে টিমকে ইনবক্সে ঘুরেফিরে একই প্রশ্নের উত্তর দিতে হতো।
যা তৈরি করেছি
লাইভ স্টক, কাস্টমার ইনবক্স এবং পেমেন্টের হিসাব এক সুতোয় গাঁথা অটোমেটেড অপারেশন সিস্টেম।
যেসব কাজ চলে
এক মাসেরও বেশি সময় ধরে অপারেশন দেখভালে চলছে। ২৮ অক্টোবর ২০২৬ থেকে কথা এআই সহকারী চ্যাটে অর্ডারও নিচ্ছে। রাতে এক ঘণ্টার মধ্যে উত্তর পাওয়ার হার ১৮% থেকে ৬৯.৩% হয়েছে। এআই ১৩৮টি অর্ডার নিয়েছে, ১০৬টির চ্যাটে মানুষ ছিল না। অক্টোবরে ২,৫৮,৪০৮টি সিস্টেমের কাজ রেকর্ড হয়েছে; এটি কাজের সংখ্যা, সময় বাঁচার হিসাব নয়।

[কেস স্টাডি লিংক: অক্টোবর, নভেম্বরের এ পর্যন্ত হিসাব ও চ্যাটের রিপোর্ট]

দেখভাল কমার্স ও সিআরএম · ইনবক্স, লাইভ স্টক ও পেমেন্ট

শুধু বানিয়েই আমরা থামি না,ফলাফল না আসা পর্যন্ত থাকি।

সফটওয়্যার বুঝিয়ে দিয়ে আসল সমস্যার সময় গায়েব হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা অনেকেরই আছে। আমাদের নাম ‘দেখভাল’ কারণ চালুর পরও প্রতি মাসে আমরা পাশে থাকব যেন আপনার বিনিয়োগের পুরো উসুল আসে।

০১১–২ সপ্তাহ

অপারেশনস অডিট

আপনার ব্যবসা কীভাবে চলে তা বুঝি, কোথায় সবচেয়ে বেশি সময় ও টাকা নষ্ট হচ্ছে খুঁজে বের করি এবং শুরুর অবস্থার (বেসলাইন) হিসাব রেকর্ড করি।

যা পাবেনকাজের রোডম্যাপ + বর্তমান খরচের বেসলাইন হিসাব
০২৪–৮ সপ্তাহ

সিস্টেম তৈরি ও সংযোগ

নির্দিষ্ট কাজের পরিধি ও নির্দিষ্ট খরচে আমাদের রেডি সিস্টেম ও ইঞ্জিনগুলো আপনার বর্তমান টুল (হোয়াটসঅ্যাপ, শিট, ইআরপি)-এর সাথে যুক্ত করি।

যা পাবেনআপনার ব্যবসার নিয়মে তৈরি সংযুক্ত সিস্টেম
০৩নিরাপদ লঞ্চ

ট্রেনিং ও পাশাপাশি চালানো

আপনার টিমকে হাতে-কলমে কাজ শেখাই। সবার পুরোপুরি আস্থা না আসা পর্যন্ত হুট করে পুরোনো কাজ বন্ধ না করে পুরোনো প্রক্রিয়ার পাশাপাশিই নতুন সিস্টেম চালাই।

যা পাবেনটিম ট্রেনিং + ঝুঁকিমুক্ত প্যারালাল রান
০৪প্রতি মাসে

দেখভাল কেয়ার

নিয়মিত মনিটরিং, সমস্যা সমাধান আর নতুন প্রয়োজনে আপডেট। সাথে শুরুর বেসলাইনের তুলনায় সিস্টেম কত ঘণ্টা সময় ও কত টাকা বাঁচাল, তার মাসিক রিপোর্ট।

যা পাবেনসার্বক্ষণিক সাপোর্ট + মাসিক সাশ্রয়ের হিসাব

দেখভাল স্টুডিওর ক্রিয়েটিভ, ছবি ও কনটেন্টের কাজ অডিট ছাড়াই সরাসরি শুরু করা যাবে।

মালিক হিসেবে আপনার মনেযে প্রশ্নগুলো এখন ঘুরছে।

নিজের তিলে তিলে গড়া বিজনেসে নতুন কিছু আনার আগে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তাই ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো টেকনিক্যাল বুলি না আওড়ে সব প্রশ্নের সোজাসাপ্টা উত্তর নিচে পাবেন।

প্রশ্ন করুন
খরচ কেমন পড়বে? আর সেই টাকা উঠবে কীভাবে?

সিস্টেম তৈরির জন্য শুরুতে একটি নির্দিষ্ট (ফিক্সড) ফি থাকবে এবং চালুর পর মাসিক ‘দেখভাল কেয়ার’ ফি থাকবে। অডিটের সময়ই আমরা হিসাব করে দেখাই কোন কোন কাজে আপনার প্রতি মাসে কত টাকার সময় ও গরমিল নষ্ট হচ্ছে। যেখানে সাশ্রয়ের অংকটা পরিষ্কারভাবে খরচের চেয়ে বড়, আমরা কেবল সেই কাজগুলোই অটোমেট করার প্রস্তাব দিই।

আমার ব্যবসার ধরন তো একটু আলাদা। আপনাদের সিস্টেম কি সেখানে কাজ করবে?

হ্যাঁ। আমরা আপনাকে কোনো রেডিমেড বক্সের ভেতর জোর করে ঢোকাই না। আপনার ব্যবসার নিজস্ব নিয়ম (যেমন বাকির শর্ত, কমিশনের হিসাব, অনুমোদনের ধাপ বা রিপোর্টের ফরম্যাট), সবকিছু বুঝে আপনার ব্যবসার মাপেই সিস্টেমটি সাজানো হবে।

আমার স্টাফরা তো খুব একটা টেকনিক্যাল না। তারা কি এটা চালাতে পারবে?

আপনার টিমকে নতুন কোনো জটিল সফটওয়্যার শিখতে হবে না। তারা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ, এক্সেল বা অ্যাকাউন্টিং টুলে কাজ করে, সিস্টেম সেখানেই বাংলায় কথা বলে কাজ করবে। তাছাড়া চালুর সময় আমরা টিমকে ট্রেনিং দিই এবং পুরোনো পদ্ধতির পাশাপাশি চালিয়ে অভ্যস্ত করে নিই।

এআই যদি ভুল কোনো তথ্য দেয় বা টাকার হিসাবে গরমিল করে?

প্রথমত, সিস্টেম কোনো মনগড়া তথ্য দেবে না। আপনার স্টক ও খাতার লাইভ ডেটা দেখেই উত্তর দেবে। দ্বিতীয়ত, টাকা-পয়সা বা বড় সিদ্ধান্তে সিস্টেম শুধু প্রমাণসহ খসড়া তৈরি করবে; চূড়ান্ত অনুমোদন দেবেন আপনি বা আপনার নির্ধারিত ম্যানেজার। আর প্রতিটি কাজের পূর্ণ লগ থাকবে।

আমাদের ব্যবসার গোপন হিসাব ও ক্লায়েন্টের ডেটা কি নিরাপদ থাকবে?

শতভাগ। আপনার ডেটার মালিকানা সম্পূর্ণ আপনার। অন্য কারো সাথে আপনার ডেটা শেয়ার বা মেশানো হবে না। আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভারেও পুরো সিস্টেম ও ডেটা হোস্ট করে রাখা যাবে।

আমাদের আগে থেকেই ট্যালি, এক্সেল বা নিজস্ব ইআরপি আছে। সেগুলো কি বাদ দিতে হবে?

একদমই না। আপনার টিম যা ব্যবহার করে অভ্যস্ত, তা বদলানোর দরকার নেই। আমরা আপনার বর্তমান সফটওয়্যার ও শিটের সাথেই সিস্টেম যুক্ত করি, এমনকি যেসব পুরোনো সফটওয়্যারে সরাসরি এপিআই নেই, সেগুলোর সাথেও আমাদের ব্রাউজার অটোমেশন কাজ করতে পারে।

সিস্টেম চালু হওয়ার পর যদি কোনো সমস্যা হয় বা ব্যবসার নিয়ম বদলায়?

সেজন্যই আমাদের দেখভাল কেয়ার। আমরা সিস্টেম বুঝিয়ে দিয়েই দায়িত্ব শেষ করি না। প্রতি মাসে আমরা সিস্টেমের ওপর নজর রাখি, কোনো ত্রুটি হলে সাথে সাথে ঠিক করি এবং আপনার ব্যবসার নতুন নিয়ম অনুযায়ী সিস্টেম আপডেট করি।

আপনারা কি বাংলাদেশের বাইরের কোম্পানির সাথেও কাজ করেন?

হ্যাঁ। আমাদের টিম বাংলাদেশে বসে সিস্টেম তৈরি করে, তবে আমরা দেশ ও দেশের বাইরের মাঝারি ও বড় প্রতিষ্ঠানের সাথেই কাজ করি। আপনার টিমের টাইম জোন অনুযায়ী আমরা কাজের সময় ও লিখিত ব্রিফিং মিলিয়ে নিই।

চলুন, ৩০ মিনিটের একটা কলেআপনার ব্যবসার হিসাব মিলাই।

এই কলে আমরা আপনাকে কিছু গছিয়ে দেওয়ার চেষ্টা করব না। শুধু হিসাব করে দেখব কোন কাজটা আগে গোছালে আপনার মাসে সবচেয়ে বেশি টাকা ও সময় বাঁচবে; অংকটা আপনার পক্ষে মিললেই কেবল পরের কথা হবে।

  • ২৪ ঘণ্টার মধ্যে আমরাই কল করবআপনার সুবিধাজনক সময়ে, হোয়াটসঅ্যাপে বা ফোনে
  • বিক্রির চাপহীন খোলামেলা আলোচনাআপনার ব্যবসার কোথায় সময় ও টাকা আটকে যাচ্ছে তা একসাথে বুঝে নেব
  • ৪–৮ সপ্তাহে চালু, সাথে দেখভাল কেয়ারনির্দিষ্ট কাজের পরিধি, টিমের ট্রেনিং এবং চালুর পরও প্রতি মাসে পাশে থাকার নিশ্চয়তা
সরাসরি কল করুন+৮৮০ ১৯৭৩-৩০৩৮৮০এখনই কল করুনহোয়াটসঅ্যাপ

কোনো ফর্ম পূরণ করতে হবে না। কল করলে একসাথে সময় ঠিক করব।