উত্তর দিতে দেরি হওয়ায় প্রস্তুত ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যায়
নতুন ক্লায়েন্ট দাম, সেবা বা কাজের আপডেট জানতে চাইলে টিমের একজন আরেকজনের কাছ থেকে জেনে উত্তর দিতেই অনেক সময় চলে যায়। ততক্ষণে ক্লায়েন্ট অন্য কোথাও চলে যান।
আপনার দোকান আর অনলাইন ব্যবসার ধরন দেখে বানানো "কাস্টম এআই সিস্টেম"।
আপনি ব্যবসা দেখুন, সিস্টেম দেখব আমরা। কম কর্মী নিয়েই বড় করুন আপনার ব্যবসা।
তথ্য খোঁজা আর কাজের তাগাদা দিতে গিয়ে যে সময় নষ্ট হয়, আমরা তা কমানোর পথ বের করব।
নতুন ক্লায়েন্ট দাম, সেবা বা কাজের আপডেট জানতে চাইলে টিমের একজন আরেকজনের কাছ থেকে জেনে উত্তর দিতেই অনেক সময় চলে যায়। ততক্ষণে ক্লায়েন্ট অন্য কোথাও চলে যান।
কাস্টমারের মেসেজের সাথে তাঁর আগের তথ্য এবং কখন সেবা দেওয়া যাবে তা সরাসরি দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছে পৌঁছে যাবে। বারবার একে-ওকে জিজ্ঞেস করতে হবে না।
সাপ্লায়ারের বিল, ব্যাংকের জমা, কাস্টমারের বকেয়া আর প্রতিদিনের ক্যাশ খাতা হাতে মেলাতে গিয়ে ছোটখাটো ভুল আর টাকার ঘাটতি মাসশেষের আগে চোখেই পড়ে না।
বিল, বকেয়া আর ক্যাশের খাতা মিলিয়ে দেখা হবে, ফলে কোনো গরমিল থাকলে প্রমাণসহ যাচাই করতে পারবেন।
"ফাইলটা কোথায়?", "এই কাজের অনুমোদন কি হয়েছে?", "স্টকে মাল কতটা আছে?" টিমের এমন হাজারটা প্রশ্নের উত্তর আর তাগাদা দিতে দিতেই আপনার নিজের আসল কাজ থেমে থাকে।
নিয়মিত প্রশ্নের উত্তর আপনার ঠিক করে দেওয়া নিয়মে যাবে। আর ব্যতিক্রম বা বড় কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দরকারি হিসাবসহ আপনার টিমের অনুমোদন চাওয়া হবে।
ব্যবসার সব হিসাব আর কাজের আপডেট ছড়ানো থাকে দশজনের মাথায়, খাতায় আর হোয়াটসঅ্যাপ গ্রুপে। তাই আপনি একদিনের জন্য বাইরে গেলে কোনো কাজই এগোতে চায় না।
কোন কাজটি হলো আর কোনটি বাকি আছে, তার রেকর্ড থাকবে। প্রতিদিনের সংক্ষিপ্ত রিপোর্টে দেখতে পাবেন কোথায় আপনার সিদ্ধান্ত দরকার, ফলে সবাইকে ফোন করে খবর নিতে হবে না।
এআই কি নিজে নিজেই টাকার হিসাব বা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবে? একদমই না। সিস্টেম দিনরাত খাটাখাটনি করে প্রমাণসহ সব গুছিয়ে রাখবে, তাই মাথাব্যথা কমবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতেই।
ধরুন, কোনো সাপ্লায়ারের বিলের সাথে গোডাউনের চালানের অমিল আছে, কিংবা কোনো ক্লায়েন্টের বকেয়ার সীমা পেরিয়ে গেছে। সিস্টেম সাথে সাথে তা ধরে ফেলবে।
১. গরমিল ধরা পড়বেকাউকে বিরক্ত করার আগে সিস্টেম নিজেই স্টক রেজিস্টার, আগের চ্যাট, চালানের ছবি আর হিসাবের খাতা মিলিয়ে পুরো প্রমাণ এক জায়গায় জড়ো করবে।
২. প্রমাণ জোগাড় হবেসংশ্লিষ্ট ম্যানেজার বা আপনি হোয়াটসঅ্যাপে প্রমাণসহ মেসেজ পাবেন। আপনি এক ক্লিকে অনুমোদন দিলেই কেবল সিস্টেম পরের ব্যবস্থা নেবে এবং খাতায় রেকর্ড রাখবে।
৩. আপনার অনুমোদনে ব্যবস্থাআপনার ব্যবসার সব তথ্য আপনারই থাকবে। চাইলে আপনার নিজস্ব সার্ভারেও পুরো সিস্টেম ও ডেটা রাখা যাবে।
টাকা-পয়সা, ডিসকাউন্ট বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সবসময় আপনার বা আপনার নির্ধারিত মানুষের অনুমোদন লাগবে।
সিস্টেম কখন কোন তথ্য দেখে কী কাজ করেছে তার পূর্ণ রেকর্ড থাকবে, যা যেকোনো সময় মিলিয়ে দেখতে পাবেন।
নতুন সিস্টেম মানেই টিমকে নতুন সফটওয়্যার শেখানোর ঝামেলা নয়। আপনার টিম এখন যে শিট, সফটওয়্যার বা চ্যাটে কাজ করছে,
দেখভাল তার সাথেই যুক্ত হবে, তাই প্রথম দিন থেকেই কাজ চলবে বাধাহীনভাবে।
একটি ফ্যাশন ব্র্যান্ড (অনলাইন ও শোরুম) · ক্লায়েন্টের অনুরোধে নাম প্রকাশ করা হয়নি
১৮% → ৬৯.৩%
আগে: ৩০ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর ২০২৬, শুধু টিমের কাজের ২৮ দিন। এখন: ড্যাশবোর্ডে এআই সহকারী চালুর পরের তুলনা। উত্তর পাওয়ার হার প্রায় ৩.৯ গুণ, এটি বিক্রি বাড়ার হার নয়।
১৩৮
শেষ ৩০ দিনের চ্যাটের হিসাবে মোট অর্ডারমূল্য ৳২,১৬,৪৮৯। ১০৬টি অর্ডারের চ্যাটে মানুষ ছিল না, যার মূল্য ৳১,৬৭,০২৯। অর্ডার নেওয়া মানেই ডেলিভারি সম্পন্ন বা বাড়তি বিক্রি নয়।
১,১৭৭/১,১৭৭
নভেম্বরের ইনভয়েসে ১,১৭৭টির মধ্যে ১,১৭৭টি পার্সেলই অর্ডারের সাথে মিলেছে। মাসিক হিসাব মেলানোর আনুমানিক শ্রমমূল্য ১০ ঘণ্টা, ৳৯৫০ (কর্মীর প্রতি ঘণ্টা ৳৯৫ ধরে)।
বাংলাদেশের একটি ফ্যাশন ব্র্যান্ড (অনলাইন ও শোরুম; ক্লায়েন্টের পরিচয় গোপন রাখা হয়েছে)। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ওয়েবসাইট ও শোরুম মিলিয়ে বিক্রি চলে। এক মাসের বেশি সময় ধরে অপারেশন দেখভালে চলছে, আর ২৮ অক্টোবর ২০২৬ থেকে এআই সহকারী চালু আছে। তথ্য প্রায় ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত; নভেম্বরের হিসাব আংশিক।
অনলাইন শপের জন্য প্রস্তুত সিস্টেম।
কমার্স সিস্টেম দেখুন →আপনার ব্যবসা ও টিমের কাজের ধরন অনুযায়ী সিস্টেম তৈরি করা হবে।
আপনার কাজ নিয়ে কথা বলুন →সিস্টেম চালুর পর নিয়মিত নজরদারি, দ্রুত সমস্যার সমাধান, ধারাবাহিক উন্নয়ন এবং সিস্টেমের কাজের ফলাফল নিয়ে মাসিক রিপোর্ট পাবেন।
কাজের ধাপ দেখুন →এড়ানো যায় এমন বাড়তি কাজ কমিয়ে এবং বর্তমান সুযোগগুলো কাজে লাগিয়ে ব্যবসা এগিয়ে নেওয়া যাবে। কতটা সুফল পাবেন তা নির্ভর করবে আপনার বর্তমান কাজের চাপ, কাস্টমারের চাহিদা এবং বাস্তবে কোন খরচগুলো কমানো যাবে তার ওপর।
ডেটা এন্ট্রি, খাতা মেলানো এবং প্রতিদিনের রিপোর্ট এক্সপোর্টের কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করা হবে। বেঁচে যাওয়া সময়ে আপনার টিম অন্য জরুরি কাজে মনোযোগ দিতে পারবে। ওভারটাইম বা চুক্তিভিত্তিক কাজের বিল কমানো গেলেই নগদ খরচ কমবে।
কোথায় ফলো-আপ বাদ পড়ছে তা খুঁজে দেখা হবে, তারপর চাহিদা ও আপনার টিমের সক্ষমতা মিলিয়ে দেখা হবে।
সময় বাঁচলেই নির্দিষ্ট বেতন কমবে না; বাড়তি বিক্রি নির্ভর করবে চাহিদা ও কাজ সামলানোর সক্ষমতার ওপর।
প্রকৃত লাভ শূন্যও হতে পারে; আমাদের ফি এই হিসাবে নেই।
আমরা আগে আপনার কাজের ধাপগুলো দেখব, কাজের পরিধি ও খরচ চূড়ান্ত করব, তারপর আপনার টিমকে সাথে নিয়ে সিস্টেম তৈরি ও চালু করব। দেখভাল কেয়ারের আওতায় নিয়মিত তদারকি ও উন্নতির কাজ চলবে।
আপনার ব্যবসা কীভাবে চলে তা বুঝে নেব, কোথায় সবচেয়ে বেশি সময় ও টাকা অপচয় হচ্ছে খুঁজে বের করব এবং শুরুর অবস্থার (বেসলাইন) হিসাব রেকর্ড করে রাখব।
কাজের পরিধি, অনুমোদনের নিয়ম এবং তৈরির খরচ চূড়ান্ত করার পর আপনার বর্তমান টুলের সাথে সিস্টেম যুক্ত করা হবে।
আপনার টিমকে হাতে-কলমে কাজ শেখানো হবে। সবার পুরোপুরি আস্থা না আসা পর্যন্ত হুট করে পুরোনো কাজ বন্ধ না করে পুরোনো পদ্ধতির পাশাপাশিই নতুন সিস্টেম চালানো হবে।
চুক্তির পরিধি অনুযায়ী আমরা সিস্টেমে নজর রাখব, সমস্যা হলে ঠিক করব, প্রয়োজনীয় উন্নতি করব এবং প্রতি মাসে কাজের রিপোর্ট নিয়ে আপনার সাথে বসব।
শুরুতেই সিস্টেম তৈরির নির্দিষ্ট খরচ এবং চালুর পর মাসিক দেখভাল কেয়ার ফি ঠিক করা হবে। সময় ও চলমান খরচ নির্ভর করবে কাজের পরিধি ও সিস্টেম সংযোগের ওপর।
নিজের তিলে তিলে গড়া ব্যবসায় নতুন কিছু আনার আগে মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। তাই ঘুরিয়ে-পেঁচিয়ে কোনো কারিগরি বুলি না আওড়ে খরচ, নিরাপত্তা ও সুফল নিয়ে সোজাসাপ্টা উত্তর নিচে পাবেন।
হ্যাঁ। আমরা আপনার টিমকে কোনো ধরাবাঁধা ছকে ফেলব না। বাকির সীমা, ধাপে ধাপে কমিশনের হিসাব, অনুমোদনের নিয়ম বা শাখাভিত্তিক খাতা, সবকিছু বুঝে আপনার কাজের ধরন অনুযায়ীই সিস্টেমটি সাজানো হবে।
আপনার টিমকে নতুন কোনো জটিল সফটওয়্যার শিখতে হবে না। তারা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ, এক্সেল বা হিসাবের সফটওয়্যারে কাজ করে, সেখানেই স্বাভাবিক বাংলা বা ইংরেজিতে মেসেজ দিয়ে কাজ করতে পারবে। তাছাড়া চালুর সময় আমরা টিমকে প্রশিক্ষণ দেব এবং পুরোনো পদ্ধতির পাশাপাশি চালিয়ে পুরোপুরি অভ্যস্ত করে নেব।
আপনার ব্যবসার বাস্তব কাজ দিয়ে আমরা সিস্টেম পরীক্ষা করব, অনুমোদনের নিয়ম বেঁধে দেব এবং প্রতিটি কাজের লগ রাখব। আপনার টিম যেকোনো ব্যতিক্রম দেখে সাথে সাথে ভুল সংশোধন করতে পারবে।
আপনার ব্যবসার সব ডেটার মালিক আপনিই থাকবেন। হোস্টিং, অ্যাক্সেস এবং কোডের মালিকানার বিষয়টি চুক্তিতে স্পষ্ট করে লেখা থাকবে।
কাজের প্রতিশ্রুতি দেওয়ার আগেই আমরা প্রতিটি সংযোগ যাচাই করে দেখব। আপনার কর্মীদের কাজ শেখানো হবে এবং বর্তমান পদ্ধতির পাশাপাশি এটি চালু করা হবে। সংযোগের সীমাবদ্ধতা ও অ্যাক্সেসের বিষয়গুলো শুরুতেই পরিকল্পনায় লেখা থাকবে।
হ্যাঁ। বাংলাদেশে বসেই আমরা দেশ ও বিদেশের ব্যবসার জন্য সিস্টেম তৈরি ও তদারকি করব। আপনার টিমের টাইম জোন অনুযায়ী আমাদের সাপোর্টের সময় এবং স্বয়ংক্রিয় লিখিত ব্রিফিংয়ের সময় ঠিক করা হবে।
আপনার ব্যবসায় কোন কাজটিতে সবচেয়ে বেশি দেরি হচ্ছে এবং কোন ফলাফলটি আপনার আগে দরকার, আমাদের জানান। কোন কাজটি আগে যুক্ত করা যাবে এবং পরিবর্তন কীভাবে মাপা হবে, তা নিয়ে আমরা আলোচনা করব।