অপারেশনস অডিট
আপনার ব্যবসা কীভাবে চলে তা বুঝি, কোথায় সবচেয়ে বেশি সময় ও টাকা নষ্ট হচ্ছে খুঁজে বের করি এবং শুরুর অবস্থার (বেসলাইন) হিসাব রেকর্ড করি।
দরকারি ইঞ্জিনগুলো একসঙ্গে নিয়ে তৈরি ৬টি রেডি সিস্টেম। আপনার টিমের রোজকার কাজ থেকেই শুরু, তারপর ব্যবসার ধরন বুঝে সিস্টেম সাজিয়ে দেওয়া হবে।
দেখভাল কমার্স ও রিটেইল
যেসব D2C ও ই-কমার্স টিম ইনবক্স, অর্ডার, কুরিয়ার আর ক্যাশ অন ডেলিভারির হিসাব একসঙ্গে রাখতে চায়।
দেখভাল ইআরপি
গোডাউনের স্টক, কাস্টমারের বাকি আর ফিল্ড সেলসের হিসাব একসঙ্গে রাখতে চায় যেসব টিম।
দেখভাল সিআরএম
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ফোনে কাস্টমারের চ্যাট আর ফলো-আপ সামলানো টিমের জন্য।
দেখভাল অপস
প্রতিদিনের কাজের অনুমোদন, টাস্ক ফলো-আপ আর দিনশেষের রিপোর্ট গুছিয়ে রাখতে চায় যেসব টিম।
দেখভাল এনজিও ও সমবায়
মাঠপর্যায়ের কালেকশন, ঋণ, সঞ্চয় আর শাখার ক্যাশ হিসাব একসঙ্গে রাখে যেসব প্রতিষ্ঠান।
দেখভাল ক্লিনিক ও সার্ভিস
রোগীর সিরিয়াল, অ্যাপয়েন্টমেন্ট, ফলো-আপ আর রিমাইন্ডার সামলানো ক্লিনিক ও ডায়াগনস্টিক টিমের জন্য।
বুকিং, সময় বদল ও কনফার্মেশনের নিয়ম ঠিক করা হবে।
কোন রোগীর সাথে কে কবে যোগাযোগ করবেন তা সামনে থাকবে।
কখন ও কোন ভাষায় মেসেজ যাবে তা ঠিক থাকবে।
মানুষের সাহায্য লাগলে আগের তথ্যসহ টিমের কাছে যাবে।
কোন প্রোডাক্টে কোন ইঞ্জিন আছে, একনজরে দেখুন। প্রোডাক্টের পাতাতেও এই একই তালিকা পাবেন।
| প্রোডাক্ট | কথা | চালান | খাতা | লেখা | প্রচার | তুলি | জীবন্ত | স্বর |
|---|---|---|---|---|---|---|---|---|
| দেখভাল কমার্স ও রিটেইল | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল ইআরপি | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল সিআরএম | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল অপস | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল এনজিও ও সমবায় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল ক্লিনিক ও সার্ভিস | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
ব্র্যান্ডের কাজ দেখভাল স্টুডিওতে আলাদা করে ঠিক করা হবে। স্বর এখনো তৈরি হচ্ছে। বাড়তি ইঞ্জিনের সংযোগ অডিটের সময় ঠিক করা হবে।
আপনার ব্যবসা কীভাবে চলে তা বুঝি, কোথায় সবচেয়ে বেশি সময় ও টাকা নষ্ট হচ্ছে খুঁজে বের করি এবং শুরুর অবস্থার (বেসলাইন) হিসাব রেকর্ড করি।
নির্দিষ্ট কাজের পরিধি ও নির্দিষ্ট খরচে আমাদের রেডি সিস্টেম ও ইঞ্জিনগুলো আপনার বর্তমান টুল (হোয়াটসঅ্যাপ, শিট, ইআরপি)-এর সাথে যুক্ত করি।
আপনার টিমকে হাতে-কলমে কাজ শেখাই। সবার পুরোপুরি আস্থা না আসা পর্যন্ত ~~হুট করে পুরোনো কাজ বন্ধ না করে~~ পুরোনো প্রক্রিয়ার পাশাপাশিই নতুন সিস্টেম চালাই।
নিয়মিত মনিটরিং, সমস্যা সমাধান আর নতুন প্রয়োজনে আপডেট। সাথে শুরুর বেসলাইনের তুলনায় **সিস্টেম কত ঘণ্টা সময় ও কত টাকা বাঁচাল, তার মাসিক রিপোর্ট**।
আপনি যা ব্যবহার করছেন, তা ধরেই তৈরি করা হবে। ওয়েবসাইট, কুরিয়ার আর টুলের সংযোগ অডিটে নিশ্চিত করা হবে।
হ্যাঁ। কথা বাংলা ও ইংরেজিতে স্বাভাবিক ভাষায় মেসেজের উত্তর দেবে, স্টক দেখে ও টিমের ভঙ্গিতে কথা বলবে।
কোনো বিষয়ে নিশ্চিত না হলে পুরো তথ্যসহ চ্যাট টিমের কাছে চলে যাবে। পাঠানোর আগে প্রতিটি অর্ডার যাচাই করে নেওয়া যাবে।
অপারেশনস অডিটে ১–২ সপ্তাহ লাগবে। এরপর সিস্টেম তৈরিতে ৪–৮ সপ্তাহ। তৈরির আগে কাজের পরিধি ঠিক করা হবে এবং চালুর আগে আপনার টিমকে ট্রেনিং দেওয়া হবে।
তৈরির জন্য নির্দিষ্ট ফি, এরপর মাসিক দেখভাল কেয়ার ফি। আপনার অপারেশন ও কাজের পরিধি বোঝার পর খরচ নিয়ে আলোচনা করা হবে।
ডেটা আপনারই থাকবে। কোন সার্ভারে রাখা হবে এবং কোডের মালিকানা কী হবে, তা চুক্তিতে স্পষ্ট থাকবে।
আপনার টিম। অডিটের সময় অনুমোদনের নিয়ম ঠিক করা হবে। সিস্টেমের কাজের পুরো রেকর্ড থাকবে, তাই কী হয়েছে আর কেন হয়েছে তা যেকোনো সময় দেখতে পাবেন।
এই কলে আমরা আপনাকে কিছু গছিয়ে দেওয়ার চেষ্টা করব না। শুধু হিসাব করে দেখব কোন কাজটা আগে গোছালে আপনার মাসে সবচেয়ে বেশি টাকা ও সময় বাঁচবে; অংকটা আপনার পক্ষে মিললেই কেবল পরের কথা হবে।
কোনো ফর্ম পূরণ করতে হবে না। কল করলে একসাথে সময় ঠিক করব।