মানুষ দরকার হলে টিমের কাছে
জরুরি কোনো চ্যাটে মানুষ দরকার হলে, আগের সব কথা আর নোটসহ টিমের কাছে চলে যাবে।
কাস্টমারের মেসেজ, অর্ডার, হিসাব আর ব্র্যান্ডের কাজ। আপনার টিমের নিয়মে সব একসঙ্গে।
অফিসের সরঞ্জাম · ৳৮৫০
“আমার অর্ডারটা কনফার্ম করুন।”
অর্ডার কনফার্ম। পার্সেল কুরিয়ারের কাছে।
৳৮৫০ জমা হয়েছে। স্টক আপডেট হয়েছে।
কথা থেকে হিসাব, সব কাজ যুক্ত।
কাজের নমুনা · কাল্পনিক তথ্য
কাস্টমারের কথা বুঝে উত্তর দেবে।
পণ্যের তথ্য আর স্টক দেখে উত্তর দেবে।
আগের চ্যাট, অর্ডার আর রিটার্ন একসঙ্গে থাকবে।
আগের কথা আর নোটসহ চ্যাট টিমের কাছে যাবে।
টিমের কাছে পাঠানো হয়েছে
হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা ওয়েব চ্যাটে কাস্টমার পণ্য নিয়ে জানতে চাইবেন।
লাইভ স্টক আর কাস্টমারের আগের রেকর্ড দেখে কথা উত্তর দেবে ও অর্ডার নেবে।
জটিল প্রশ্ন বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলে আগের চ্যাট ও নোটসহ টিমের কাছে চলে যাবে।
পার্সেল কোথায়, টাকা কত এল, খোঁজ রাখবে।
অর্ডার কনফার্ম করে পার্সেল বুক করবে ও তালিকা তৈরি করবে।
ডেলিভারি আর রিটার্নের গরমিল ধরিয়ে দেবে।
পাওনার সঙ্গে কুরিয়ারের জমা টাকা মিলিয়ে দেবে।
অফিসের সরঞ্জাম · ১টি পার্সেল
কুরিয়ার: নমুনা কুরিয়ার
ট্র্যাকিং #১০৪
কনফার্ম হওয়া অর্ডার কুরিয়ার বুকিং আর ডিসপ্যাচ তালিকায় চলে যাবে।
পথে আটকে থাকা বা ফেরত আসা পার্সেল যাচাই করে যেখানে নজর দরকার তা সামনে আনবে।
জমা টাকা আর ইনভয়েস অর্ডারের সঙ্গে মিলবে। টিম শুধু গরমিলগুলো দেখে নেবে।
স্টক আর টাকার হিসাব একসঙ্গে রাখবে।
সব গুদামের স্টকের রেকর্ড থাকবে।
ইনভয়েস, বাকি আর লাভ-ক্ষতি একসঙ্গে থাকবে।
দিনের ক্যাশ বন্ধের আগে ব্যালান্স মেলাবে।
| পার্সেল | পাওয়ার কথা | পাওয়া গেছে |
|---|---|---|
| #১০১ | ৳৮৫০ | ৳৮৫০ |
| #১০২ | ৳১,২০০ | ৳১,০৮০৳১২০ কম |
| #১০৩ | ৳৬০০ | ৳৬০০ |
স্টক আর টাকার লেনদেন সরাসরি সংযুক্ত খাতায় পৌঁছাবে।
ব্যালান্স আর মূল এন্ট্রির তুলনা হবে, যাতে যেকোনো গরমিল সহজে ধরা যায়।
নির্দিষ্ট নিয়মে ক্যাশ বন্ধ করার আগে টিম কোনো গরমিল থাকলে দেখে নেবে।
বিল বা চালান পড়ে হিসাব তুলবে, আর হিসাব থেকে রিপোর্ট বানাবে।
কাগজ থেকে দরকারি তথ্য তুলে নেবে।
তথ্যগুলো সিস্টেমের নির্দিষ্ট ঘরে সাজাবে।
আপনার ঠিক করা ধরনে ডকুমেন্ট তৈরি হবে।
তথ্য তোলা হয়েছে, দেখে নিন
কোন ধরনের বিল বা কাগজ থেকে কোন কোন হিসাব তুলতে হবে, তা অডিটে ঠিক করা হবে।
কাগজপত্র থেকে ডেটা, কিংবা সংযুক্ত ডেটা থেকে নতুন ডকুমেন্ট তৈরি হবে।
নির্ধারিত যাচাই আর অনুমোদনের নিয়ম ধরে কাজ এগোবে।
কী বলবেন, কাকে বলবেন, বুঝে লেখা হবে।
ব্র্যান্ডের ভাষায় পোস্ট আর বিজ্ঞাপন লেখা হবে।
আপনার ব্রিফ আর তথ্য থেকে আর্টিকেল লেখা হবে।
ক্যাম্পেইনের ফলাফল রিপোর্টে দেখা যাবে।
রোজ পরার সুতির টি-শার্ট। আপনার পছন্দের রং বেছে নিন।
শুক্র রাত ৮টা
কাদের জন্য, কী উদ্দেশ্যে আর কোন তথ্য থেকে লেখা হবে, তা শুরুতেই ঠিক করা হবে।
ব্র্যান্ডের ভাষায় নির্দিষ্ট পোস্ট, বিজ্ঞাপন বা আর্টিকেল লেখা হবে।
টিম লেখা দেখে নেবে। ক্যাম্পেইনের রিপোর্ট পরের প্রচারের কাজে আসবে।
পণ্যের ছবি আপনার ব্র্যান্ডের ধরনে তৈরি হবে।
পণ্য আর ব্র্যান্ডের ধরনে ছবি তৈরি হবে।
ক্যাম্পেইনের ব্রিফ অনুযায়ী ডিজাইন হবে।
ক্যাটালগের সব ছবিতে একই ধরন থাকবে।
পণ্যের তথ্য, মূল ছবি আর ব্র্যান্ডের দিকনির্দেশনা দেখে নেওয়া হবে।
স্টুডিওর নির্ধারিত পরিধি অনুযায়ী ছবি তৈরি হবে।
ব্যবহারের আগে টিম পণ্যের খুঁটিনাটি আর ডিজাইন দেখে নেবে।
পণ্যের গল্প ভিডিওতে তুলে ধরবে।
ক্যাম্পেইনের ব্রিফ অনুযায়ী অ্যানিমেশন হবে।
ব্র্যান্ডের ধরনে ছোট ভিডিও তৈরি হবে।
আপনার ছবি আর তথ্য দিয়ে পণ্যের ভিডিও হবে।
পছন্দের রঙে। প্রতিদিন।
বার্তা, দর্শক আর ব্র্যান্ডের দিকনির্দেশনা শুরুতেই ঠিক করা হবে।
অনুমোদিত পরিকল্পনা থেকে নির্দিষ্ট অ্যানিমেশন বা ভিডিও তৈরি হবে।
ব্যবহারের আগে আপনার টিম ক্রিয়েটিভ দেখে নেবে।
আপনার লেখা থেকে কণ্ঠ তৈরি হবে।
তৈরির পর্যায়ে। কমার্সে এখন ফোনে অর্ডার কনফার্মেশন অন্তর্ভুক্ত নয়।
কণ্ঠের মাধ্যমে ব্যবসার বার্তা আদান-প্রদান করা যাবে।
ঠিক করা ব্রিফ অনুযায়ী কণ্ঠের কাজ হবে।
ফোনে কলের সুবিধা পরিকল্পনায় আছে; প্রজেক্ট অনুযায়ী পরিধি ঠিক হবে।
কল করার জন্য ধন্যবাদ। কীভাবে সাহায্য করতে পারি?
ভয়েস তৈরি, টিম দেখে নেবে
নোট, ভয়েসওভার নাকি ভবিষ্যতের ফোনের কাজ লাগবে, তা নির্ধারণ করা হবে।
টিমের সঙ্গে ঠিক করা তথ্য আর ভাষা ব্যবহার করা হবে।
কাজে ব্যবহারের আগে ফলাফল আর অনুমোদনের নিয়ম নিশ্চিত করা হবে।
একজন কাস্টমার পোস্ট দেখলেন। তারপর প্রশ্ন, অর্ডার, ডেলিভারি আর ইনভয়েস; প্রতিটি কাজ এক ইঞ্জিন থেকে আরেক ইঞ্জিনে চলে যাবে।
পোস্ট দেখে কাস্টমার আসবেন।
প্রশ্নের উত্তর দেবে, অর্ডার নেবে।
পরিকল্পনায় আছে ফোনে কনফার্মেশন; এখন টিম কল করবে।
পার্সেল পাঠাবে, কুরিয়ারের টাকা মেলাবে।
স্টক আর হিসাব আপডেট করবে।
ঠিক করা ফরম্যাটে ইনভয়েস তৈরি করবে।
কাজের ধারা বোঝানোর উদাহরণ। সব কাজ কমার্সে একসঙ্গে থাকে না। স্টুডিওর কাজ আর লেখা দিয়ে ইনভয়েস তৈরির পরিধি আলাদা করে ঠিক করা হবে। স্বরের ফোন কনফার্মেশন এখনো তৈরির পর্যায়ে, আপাতত আপনার টিম কল করবে। শুরুর পোস্টের ছবি তুলি আর ভিডিও জীবন্ত থেকে আসতে পারে।
জরুরি কোনো চ্যাটে মানুষ দরকার হলে, আগের সব কথা আর নোটসহ টিমের কাছে চলে যাবে।
কোন কোন কাজ আপনার অনুমোদন ছাড়া এগোবে না, শুরুতেই তা আপনি ঠিক করে দেবেন।
সিস্টেম কী কাজ করল তার পুরো রেকর্ড থাকবে, যাতে আপনার টিম যেকোনো সময় দেখে নিতে পারে।
কোন প্রোডাক্টে কোন ইঞ্জিন আছে, একনজরে দেখুন। প্রোডাক্টের পাতাতেও এই একই তালিকা পাবেন।
| প্রোডাক্ট | কথা | চালান | খাতা | লেখা | প্রচার | তুলি | জীবন্ত | স্বর |
|---|---|---|---|---|---|---|---|---|
| দেখভাল কমার্স ও রিটেইল | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল ইআরপি | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল সিআরএম | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল অপস | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল এনজিও ও সমবায় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
| দেখভাল ক্লিনিক ও সার্ভিস | অন্তর্ভুক্ত | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় | অন্তর্ভুক্ত নয় |
ব্র্যান্ডের কাজ দেখভাল স্টুডিওতে আলাদা করে ঠিক করা হবে। স্বর এখনো তৈরি হচ্ছে। বাড়তি ইঞ্জিনের সংযোগ অডিটের সময় ঠিক করা হবে।
না। আপনার ব্যবসার ধরন বুঝে শুধু প্রয়োজনীয় ইঞ্জিনগুলোই যুক্ত করা হবে। যেমন কমার্সে কথা, চালান আর খাতা থাকবে। ব্র্যান্ডের কাজ আলাদাভাবে ঠিক করা হবে।
হ্যাঁ। কথা ইঞ্জিন আপনার পণ্যের তথ্য ও স্টক দেখে টিমের স্বাভাবিক ভাষায় বাংলা ও ইংরেজিতে কাস্টমারের উত্তর দেবে। স্বরের ফোন কনফার্মেশন এখনো তৈরি হচ্ছে।
আপনার বর্তমান টুলের সাথে মিলিয়েই সিস্টেম কাজ করবে। ওয়েবসাইট, কুরিয়ার, হিসাব আর কাস্টমার রেকর্ডের সংযোগ অডিটে যাচাই করা হবে। তারপর কাজের পরিধি ঠিক করা হবে।
আপনার টিমকে নতুন কোনো জটিল সফটওয়্যার শিখতে হবে না। তারা প্রতিদিন যে হোয়াটসঅ্যাপ, এক্সেল বা অ্যাকাউন্টিং টুলে কাজ করে, সিস্টেম সেখানেই বাংলায় কথা বলে কাজ করবে। তাছাড়া চালুর সময় আমরা **টিমকে ট্রেনিং দিই এবং পুরোনো পদ্ধতির পাশাপাশি চালিয়ে অভ্যস্ত করে নিই**।
এই কলে আমরা আপনাকে কিছু গছিয়ে দেওয়ার চেষ্টা করব না। শুধু হিসাব করে দেখব কোন কাজটা আগে গোছালে আপনার মাসে সবচেয়ে বেশি টাকা ও সময় বাঁচবে; অংকটা আপনার পক্ষে মিললেই কেবল পরের কথা হবে।
কোনো ফর্ম পূরণ করতে হবে না। কল করলে একসাথে সময় ঠিক করব।